সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মাটিরাঙ্গায় জাতীয় স্কুল ও মাদরাসার  গ্রীষ্ম কালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় স্কুল ও মাদরাসার ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালের দিকে  মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার সকল স্কুল, মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপি নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে  বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
জাতীয় স্কুল ও মাদরাসার ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণঅনুষ্ঠানে  সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।জাতীয় স্কুল ও মাদরাসার ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান খান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো: শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো: সলিম উল্যাহ, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: নুরুল ইসলাম, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাসেম, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম সহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক  দর্শনার্থী উপস্থিত ছিলেন। 
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মাদকাসক্ত থেকে দূরে রাখে, শিশুর মেধা ও মননের বিকাশ ঘটায়,   লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের  খেলাধুলা করার জন্য আহবান জানান তিনি।বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit