মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

ভারত–পাকিস্তানের পয়েন্ট ভাগাভাগিতে ফাইনালে বাংলাদেশের সুযোগ থাকবে কি?

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : কলম্বোর আকাশ ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। বৃষ্টির কারণে এখনও রিজার্ভ ডে-তে গড়ানো ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হয়নি। যদি ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করবে দুই দল। সেক্ষেত্রে ফাইনালে ওঠার হিসাবটা হবে অন্যরকম।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশের ফাইনাল খেলার সুযোগ আসলে শুধু কাগজে–কলমেই টিকে ছিল। হিসাবটা ছিল—পাকিস্তানের কাছে ভারতের বড় ব্যবধানে হারতে হবে, এর পর শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান ও ভারত জিতবে এবং ভারতকে হারাবে বাংলাদেশ! আর ভারত-পাকিস্তান ম্যাচ যদি ফলের মুখ না দেখে? বাংলাদেশের ফাইনাল খেলার ক্ষীণ সম্ভাবনাও আজই শেষ হয়ে যাবে। 

এক্ষেত্রে হিসাবটা এ রকম- ভারত-পাকিস্তান পয়েন্ট ভাগাভাগি করলে পাকিস্তানের পয়েন্ট হয়ে যাবে ৩; আর ভারতের ১। অন্যদিকে শ্রীলঙ্কা তো বাংলাদেশকে হারিয়ে ২ পয়েন্ট আগেই পেয়েছে। এর পর মঙ্গলবারের ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ভারত জিতলে তাদের পয়েন্ট হবে ৩। আর শ্রীলঙ্কা জিতলে পয়েন্ট হবে ৪। ম্যাচটি বৃষ্টির কারণে না হলেও শ্রীলঙ্কার পয়েন্ট ৩ হয়ে যাবে। আর ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে পাকিস্তানের তো আগে থেকেই ৩ পয়েন্ট থাকবে। অপরদিকে পরবর্তী ম্যাচে বাংলাদেশ যদি ভারতকে হারায়ও, তবুও তাদের পয়েন্ট থাকবে ২।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit