রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

তাইওয়ানের চারপাশে চীনের ৩৯ যুদ্ধবিমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান প্রণালীর চারপাশে চীনের ৩৯টি যুদ্ধবিমান শনাক্ত করেছে দেশটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত প্রণালীর চারপাশে ২৬টি আকাশযান ও ১৩টি যুদ্ধবিমান শনাক্ত করা হয়। এর মধ্যে ১৩টি আজ সোমবার সকাল শুরুর প্রথম ঘণ্টায় শনাক্ত করা গেছে।

ফরাসি সংবাদ সংস্থাটি প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও কানাডার রণতরী প্রণালীটি পাড়ি দেয়। এর পরই তাইওয়ানের চারপাশে চীনের যুদ্ধবিমান শনাক্ত করা গেল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, সোমবার চীনের শানডং যুদ্ধবিমান তাইওয়ানের দক্ষিণতম প্রান্ত ইলুয়ানবি থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে শনাক্ত করা হয়েছিল। পূর্ব দিকে যাত্রা করে আকাশযানটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে প্রবেশ করে।

তাইওয়ান বলছে, সম্প্রতি শনাক্ত হওয়া ৩৯টির মধ্যে ২২টি আকাশযান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আমাদের সামরিক বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রতিক্রিয়া জানাতে বিমান, নৌবাহিনীর জাহাজ এবং ভূমি-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit