শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর মাঠের বাইরেও ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের রেকর্ড চীনকে দোলাচলে ফেলছে ইরান যুদ্ধ ফেসবুকে প্রেমের ফাঁদ, পরে ব্ল্যাকমেইল — সুমাইয়া পিয়ার প্রতারণায় অতিষ্ঠ এলাকাবাসী অমিত সম্ভাবনার বাংলাদেশ: উন্নয়নের চাবিকাঠি নারীশক্তির হাতেই

এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে টাকা লুট

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বেসরকারি সংস্থা পদক্ষেপের এক মাঠকর্মীকে ছুরিকাঘাত করে এক লাখ ২০ হাজা টাকা ছিনিয়ে নেওয়ার  অভিযোগ পাওয়া গেছে। আহত মাঠকর্মী হলেন শাকিব মিয়া (২৭)।সে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রহমতাবাদ গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।রোববার (১০ সেপ্টেম্বর)  সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া – বরিশল সড়কের বড়বাজার ব্রিজ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।পদক্ষেপের আখাউড়া  ব্রাঞ্চ ম্যানেজার রাসেল আহামেদ জানায়, বরিশল এলাকা থেকে টাকা তুলে পায়ে হেঁটে  ফিরছিলেন কমিউনিটি ম্যানেজার শাকিব। 

এসময় ব্রিজ এলাকায় পৌছা মাত্র ৪/৫ যুবক তার গতিরোধ করে। পরে তার কাছে থাকা ক্ষুদ্র ঋণের  কিস্তির টাকা ছিনিয়ে নিতে তারা ভয় দেখায়। সে টাকা দিতে না চাইলে ছুরিকাঘাত করে তার কাছে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ রাজীব হোসেন ভূঁইয়া  বলেন, গুরুতর আহত এনজিও কর্মীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে  উন্নত চিকিৎসার জন্য রোগীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit