বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

সুদানে বিমান হামলায় নিহত ৪০

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গৃহযুদ্ধে বিপর্যস্ত উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদানের রাজধানীতে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। আর এতে একসঙ্গে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ।

রোববার সকাল ৭টার একটু পর কুরো মার্কেট এলাকায় শক্তিশালী এ বিমান হামলা চালানো হয়।

গত এপ্রিলে সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান দাগলো মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এরপর দুই বাহিনী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। মূলত আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করতে চেয়েছিলেন সেনাপ্রধান বুরহান। এতে হামদান দাগলো বাধা দেওয়ার পর সেনাবাহিনী ও আর আরএসএফের মধ্যে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে লড়াই বেধে যায়।

এই বাহিনীর লড়াইয়ের মাঝে পড়ে এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। রোববারের এ বিমান হামলাটি দ্বন্দ্ব শুরু হওয়ার পর বেসামরিকদের ওপর সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা।

সুদানের লোকাল অ্যাসিসটেন্ট কমিটি হামলার ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, সকাল ৭টা ১৫ মিনিটে সামরিক বিমান কুরো মার্কেট এলাকায় বোমা হামলা চালায়। কুরো মার্কেট গণহত্যার মৃতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে।

গত ১৫ এপ্রিল আধাসামরিক বাহিনী আরএসএফ প্রথম রাজধানী খার্তুমে হামলা চালায়। এ সময় তাদের হামলায় সেনাবাহিনীর অনেক সদস্য হতাহত হন। আরএসএফ রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েও নেয়। এরপর আরএসএফকে খার্তুম থেকে সরিয়ে দিতে নিয়মিত বিমান হামলা চালানো শুরু করে বিমানবাহিনী।

বিভিন্ন সূত্র ও তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। তবে স্থানীয়দের আশঙ্কা এ সংখ্যা আরও অনেক বেশি।

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit