মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান সাবেক ভিসি আতিয়ারের সময়ে নিয়োগ-উন্নয়ন প্রকল্পে পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাবিপ্রবি ছাত্রদলের মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন। ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে ফিরল মাছের কারবার, বড় মাছের অপেক্ষায় জেলে-ব্যবসায়ীরা ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে,নতুন ভবন পেলো স্বরণীকা উচ্চ বিদ্যালয়ে জমি নিয়ে বিরোধের জেরে দেড় শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

সংসদ অধিবেশনে মাইক–বিভ্রাট

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : মাইক–বিভ্রাটের কারণে প্রায় দুই ঘন্টা ধরে বন্ধ ছিল জাতীয় সংসদের অধিবেশন। রোববার বিকালে এ ঘটনা ঘটে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকাল পৌনে পাঁচটায় সংসদের বৈঠক শুরু হয়। এর কিছুক্ষণ পরই মাইক–বিভ্রাট দেখা দেয়। এ কারণে একপর্যায়ে বিকেল সোয়া পাঁচটার দিকে অধিবেশন স্থগিত করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর প্রায় দুই ঘণ্টা পর ফের শুরু হয় অধিবেশন। 

রোববার সংসদ অধিবেশনে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিলের প্রতিবেদন উপস্থাপনের সময় একপর্যায়ে মাইক বন্ধ হয়ে যায়। তার বক্তব্য অন্য সদস্যরা ভালোভাবে শুনতে পাচ্ছিলেন না। সংসদ কক্ষে সব সদস্যের জন্য একটি করে নির্দিষ্ট মাইক রয়েছে। এটি হঠাৎ বিকল হয়ে যাওয়ায় একটি বিকল্প মাইক্রোফোন দেওয়া হয় রাশেদ খান মেননকে। হাতে মাইক্রোফোন নিয়ে নিজের প্রতিবেদন উপস্থাপন শেষ করেন তিনি।

এরপর এভাবে হাতে মাইক্রোফোন নিয়ে আরো তিন সংসদ সদস্য তিনটি বিলের প্রতিবেদন উপস্থাপন করেন। কিন্তু তাদের বক্তব্য অন্য সংসদ সদস্যরা ভালোভাবে শুনতে পাচ্ছিলেন না। একপর্যায়ে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান বিষয়টি নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, যেহেতু সংসদ সদস্যরা বক্তব্য শুনতে পাচ্ছেন না, তাই কিছুক্ষণ সংসদের কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit