শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

হামলা ও ভাংচুরের প্রতিবাদে দুর্গাপুরে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে পারিবারিক কলহের জেরে হামলা-ভাংচুরের ঘটনার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মাহমুদুল হাসান।

তিনি বলেন, পৌর শহরের দেশওয়ালীপাড়া এলাকার মৃত নুরুল হক ফকিরের পুত্র মাও: সিরাজুল হক, এহতেসাম ও সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের আব্দুল কুদ্দুছ,কামরুজজ্জামান, মহসিনদের সাথে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বেও বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে অকথ্য ভাষায় নানা ধরনের গালমন্দ সহ হুমকি দিয়ে যাচ্ছে।

পরবর্তিতে ওই বিরোধ জের ধরে মাওলানা সিরাজুল ইসলাম এক পযার্য়ে পথ চলাচলের রাস্তার ওপর কাঁটাতার দিয়ে চলাচল বন্ধ করে দেন। পরবর্তিতে গত ০৭ সেপ্টেম্বর দুপুরে জুবেদা খাতুন, তাসলিমা, মাসুদা খাতুন, ভাগিনা আবু ইউসুফকে তিনি ডেকে নিয়ে চলাচলের পথে বেড়া দেয়া নিয়ে বাকবিতন্ডা শুরু করেন। ওই সময় এক পযার্য়ে লাটিসোটা দিয়ে মারধর ও শ্লীলতাহানি ঘটিয়ে মহিলাদের শরীরে রক্ষিত স্বর্ণের গয়না ছিনিয়ে নেন।

মারধর করার পর রুগিদের হাসপাতালে আনতে বাধা প্রদান করে। জরুরী সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তখন পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত তাসলিমা বেগমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের বাড়িঘরে অন্যান্য বসতিদের হুমকি-ধমকির ভয়ে কেউ থাকতে পারছেন না। এ বিষয়ে এলাকায় যেকোন সময় প্রানণাশের ঘটনা ঘটতে পারে। এমন অবস্থায় ভয়ে দিনাতিপাত করছি আমরা। এ বিষয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয় নিয়ে মাওলানা সিরাজুল ইসলামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার উপর আনীত অভিযোগ সম্পুর্ন মিথ্যা। আমি বা আমার কোন লোকজন এমন কোন ঘটনা ঘটায়নি এটা আমাদের পারিবারিক বিষয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ, মো. মুবাশ্বির হাসান, মো. খোকন মিয়া, মো. হাসান আলী, আমজত মিয়া প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit