বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল শনিবার ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন। সে হিসেবে সম্মেলনের দ্বিতীয় দিন আজ। আর এই দিনে সম্মেলন শুরুর আগে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা।

এ সময় সম্মেলনে অংশগ্রহণ করা বিশ্বনেতারাও শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে যান। রবিবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

বৃষ্টিস্নাত সকাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে এবং পুষ্পস্তবক অর্পণ করতে আসা জি-২০ বিশ্ব নেতাদের স্বাগত জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বঙ্গ এবং আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা প্রথমে রাজঘাটে পৌঁছান।

হিন্দুস্তান টাইমস জানায়, শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা সম্মেলন স্থল ভারত মান্দাপামে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। , সম্মেলনের দ্বিতীয় দিনে এক ভবিষ্যত’ শিরোনামে শীর্ষ সম্মেলনের তৃতীয় অধিবেশন ভেন্যুতে অনুষ্ঠিত হয়। তারপরে নয়া দিল্লি নেতাদের ঘোষণাপত্র গৃহীতের পর সম্মেলনের শেষ অধিবেশনে অংশগ্রহণ করেন তারা।

নয়াদিল্লির স্থানীয় সময় ১২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit