বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, যুক্তরাজ্যে গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। সরকারি গোপনীয়তা আইনের অধীনে গ্রেপ্তার দুই ব্যক্তির মধ্যে একজন সংসদীয় গবেষক। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সানডে টাইমসের বরাতে বিবিসি বলেছে, গ্রেপ্তার সংসদীয় গবেষকের সঙ্গে অনেক টোরি এমপির সম্পর্ক রয়েছে। তার নাম প্রকাশ করা হয়নি তবে তিনি একটি সময় চীনে বসবাস করেছিলেন। অপরজনকে (৩০) গত মার্চ মাসে গ্রেপ্তার করা হয়।

আজ সকালে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভারতে জি-২০ সম্মেলনের সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দেখা করেছেন এবং যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্রে বেইজিংয়ের হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদিও অন্যান্য সরকারি সূত্র গ্রেপ্তারদের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে অক্সফোর্ডশায়ারে থেকে। অপরজনকে এডিনবার্গ থেকে। গ্রেপ্তারের পর তাদের দক্ষিণ লন্ডনের একটি পুলিশ স্টেশনে নেওয়া হয়। পরে অক্টোবরের প্রথম দিকের একটি তারিখ পর্যন্ত তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit