বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

ইসরায়েলি গুলিতে ঝাঝরা হলো ফিলিস্তিনি কিশোরের পিঠ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) হেবরন শহরের কাছে আল-আররুব শরণার্থী শিবিরের প্রবেশপথে তাকে হত্যা করা হয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই কিশোরের নাম মিলাদ মুনথার আল-রাই। তার বয়স ১৬ বছর।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কিশোর মিলাদের পিঠে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যদিও ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী শরণার্থী শিবিরের প্রবেশপথে বেশ কয়েকজন যুবক ও শিশুকে লক্ষ্য করে গুলি এবং কাঁদানে গ্যাস ছোড়ে।

চলতি বছর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে এ পর্যন্ত অন্তত ২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে নিহত হয়েছে ৩২ জন ইসরায়েলি, একজন ইউক্রেনীয় ও একজন ইতালীয় নাগরিক।

সূত্র: এএফপি, আরব নিউজ

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit