বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

 ঋণের চাপে যুবকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহত মাসুদ আলম (৩৮) উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত আলী আজমের ছেলে।  শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর দিকে উপজেলার কুতুবপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সবার অগোচরে ভোর রাতের দিকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মাসুদ।
নিহতের ছেলে জিদান (১১) মক্তবে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখতে পায় তার পিতার ঝুলন্ত লাশ। পরে তার শৌরচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসে। জানা যায়,  মাসুদ আলম এলাকায় অনেকের কাছ থেকে ঋণ নিয়ে সময় মত পরিশোধ করতে পারে নাই। দেনার টাকা পরিশোধ করতে না পারায় স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটির কারণে সে আত্মহত্যা করে। 
বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) কাজী মো.হাসান কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে।  মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।  ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।   

কিউএনবি/অনিমা/০৯.০৯.২০২৩/দুপুর ২.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit