মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

প্যাকেটে একটি বিস্কুট কম থাকায় লাখ টাকা জরিমানা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চেন্নাইয়ের বাসিন্দা পি দিল্লিবাবু। ২০২১ সালের ডিসেম্বরে মানালির একটি দোকান থেকে কুকুরদের খাওয়ানোর জন্য আইটিসির ব্রান্ডের ‘সানফিস্ট মেরি লাইট’ বিস্কুট কেনেন তিনি। বিস্কুটের প্যাকেটে লেখা ছিল তাতে ১৬টি করে বিস্কুট আছে। কিন্তু প্যাকেট খোলার পর দিল্লিবাবু গুনে দেখেন, একটি বিস্কুট কম।

এরপর শুরু হয় তার আইনি লড়াই। শেষ পর্যন্ত আদালত আইটিসিকে এক লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লাখ ৩২ হাজার টাকার কাছাকাছি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লিবাবুর অভিযোগের ভিত্তিতে আইটিসি সংস্থাকে জরিমানা করা হয়েছে। এতে সেই একটি বিস্কুটের দাম দাঁড়াল এক লাখ রুপি।

জানা গেছে, দিল্লিবাবু যে দোকান থেকে বিস্কুট কিনেছিলেন সেখানে গিয়ে অভিযোগ করেছিলেন। আইটিসির কাছে চেয়েছিলেন ব্যাখ্যা। কিন্তু জবাবে সন্তুষ্ট হতে পারেননি তিনি। এরপর উপভোক্তা আদালতে যান। আদালতকে জানান, প্রতিটি বিস্কুটের দাম ৭৫ পয়সা। আইটিসি দিনে ৫০ লাখ প্যাকেট বিস্কুট তৈরি করে। এই হিসাব অনুযায়ী, সংস্থাটি ক্রেতাদের ঠকিয়ে দৈনিক ২৯ লাখ রুপি উপার্জন করে নিচ্ছে।

আইটিসি পাল্টা যুক্তি দেয়, বিস্কুটের সংখ্যা হিসাবে নয়, ওজন হিসাবে বিক্রি হয়। তাই সানফিস্ক মেরি লাইট বিস্কুটের প্যাকেটের ওপর ওজন লেখা থাকে ৭৬ গ্রাম। যদিও আদালত দেখে, ১৫টি বিস্কুটের প্যাকেটের ওজন হচ্ছে ৭৪ গ্রাম। এরপর অনৈতিক ব্যবসায়িক প্রক্রিয়া চালানোর দায়ে আইটিসিকে জরিমানা করেন আদালত, যা পাবেন দিল্লিবাবু।

কিউএনবি/অনিমা/ ০৮.০৯.২০২৩/বিকাল ৪.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit