বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে নিত্যানন্দ গোস্বামী‘র স্মরণ সভা

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মানবকল্যাণকামী অনাথালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক, চন্ডিগড় সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বৃদ্ধনিবাস, বিধবা ও স্বামী পরিত্যক্তাদের আশ্রয়কেন্দ্র ও বিনামুল্যে দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা, কবি নিত্যানন্দ গোস্বামী (নয়ন) এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার সন্ধ্যায় নানা আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি এর আয়োজনে অনাথালয় চত্ত¦রে আলোচনা সভা, কবিতা পাঠ ও প্রার্থনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় কবি নিত্যানন্দ গোস্বামী‘র স্মরণসভা। একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্ত্থা আরেং এর সঞ্চালনায়, একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল আজিজ, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাবেক মেয়র শ.ম জয়নায় আবেদীন, প্রভাষক ড. আব্দুর রাশিদ, আওয়ামীলীগ নেতা আলী আসগর, আশ্রম সভাপতি সুবল চন্দ্র দে, নিরাপদ সড়ক চাই এর সভাপতি নুর আলম, প্রেসক্লাব সাবেক সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, প্রভাষক জনপদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ জামাল তালুকদার, কবি আবুল বাশার প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল চন্ডিগড়ের নাথপাড়া এলাকায় ৩৭ শতাংশ জমির ওপর ১৯৯৬ সালের ১১ মার্চ স্থাপিত হয়েছে মানব কল্যাণকামী অনাথালয় নামের শিশুস্বর্গ। অনগ্রসর অঞ্চলের অনাথ শিশুদের মানুষ করার লক্ষে লেখাপড়ার পাশাপাশি পশু পালন, নারীদের সেলাই প্রশিক্ষণ সহ সু-শিক্ষায় শিক্ষিত করতেন নিত্যানন্দ গোস্বামী নয়ন। মানবসেবার কোন বিকল্প নাই, সে জন্য তিনি সকল ধর্মের মানুষদের ধর্মীয় উপদেশ ও পিতা-মাতার সেবা করার কথা বলতেন সকলকে, আসুন আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এই মহান ব্যক্তি নিত্যানন্দ গোস্বামী নয়ন কে।

কিউএনবি/অনিমা/ ০৮.০৯.২০২৩/বিকাল ৩.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit