বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

নতুন লুকে জয়া আহসান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১ Time View

বিনোদন ডেস্ক : ‘দশম অবতার’ শিরোনামে ‘২২শে শ্রাবণ’ ছবির প্রিক্যুয়েল নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। এতে অভিনয় করেছেন জয়া আহসান। বুধবার সিনেমাটির চারটি চরিত্রের লুক প্রকাশ করেছে জিও স্টুডিওস ও এসভিএফ এন্টারটেইনমেন্ট।

সেখানে মেরুন রঙের জ্যাকেট, খোলা চুলে কঠোর দৃষ্টিতে ধরা দিলেন জয়া আহসান। সৃজিত মুখার্জির কপ ইউনিভার্সের প্রথমবারের মতো কোনো নারী পুলিশের দেখা মিলল, চরিত্রটি ধারণ করেছেন জয়া।

ছবিটিতে জয়া আহসান ছাড়াও রয়েছেন প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী থিরুভোথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেব প্রমুখ। সিনেমার সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত। আসছে দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান।

এটি ছাড়াও ‘কড়ক সিং’ নামে প্রথমবারের মতো হিন্দি ভাষার সিনেমায় নাম লিখিয়েছেন জয়া আহসান। ইতিমধ্যে সিনেমার দৃশ্যধারণেও অংশ নিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/দুপুর ১২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit