বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

গীতা সংঘ করেরপাড়া সিলেট উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মদিনে মঙ্গল শোভাযাত্রায়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের জন্মদিন ‘শুভ জন্মাষ্টমী’ পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ৮টায় গীতা সংঘ করেরপাড়া সিলেট এর উদ্যোগে নগরীর ৮নং ওয়ার্ডস্থ করেরপাড়া শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির এর সামন থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর মির্জাজাঙ্গাল সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহন করেন ।

পরে শোভাযাত্রার উদ্বোধন করেন সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শান্তি ও সম্প্রীতির প্রতীক পায়রা অবমুক্ত করেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।শোভাযাত্রাটি শ্রী শ্রী মহাপ্রভু জিউর মন্দির মুনিপুরী রাজবাড়ী থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে গিয়ে শেষ হয়। তাছাড়া নগরীর বিভিন্ন মন্দিরে গীতাযজ্ঞ, কৃষ্ণপূজা, আলোচনাসভা, কীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এসময় সিলেট করেরপাড়া গীতা সংঘ ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/ ০৬.০৯.২০২৩/রাত ৯.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit