বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সিলেট মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিশ্বশান্তি কল্পে পরমেশ্বর ভগমান শ্রীকৃষ্ণের শূভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সিলেট নগরীতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইসকন বাংলাদেশের সহ-সভাপতি এ ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস, ব্রহ্মচারী, শ্রীধর সুধাম দাস, নবীন নীল মাধব দাস, সংকীর্তন দাস, সিদ্ধ মাধব দাস প্রমুখ।

ইসকন সিলেট মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রদান সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ হয়। এছাড়া তীব্র গরমে নগরীর প্রধান সড়কগুলোতে চাপ থাকলেও কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে সিলেট মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করছে। পাশাপাশি হোন্ডা টিম, মোবাইল টিমও কাজ করছে।পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি গ্রহন করেছে ইসকন সিলেট।

আজ বুধবার মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার বিশ্বশান্তি মঙ্গল কামনায় বৈদিক হোমযজ্ঞ, বিকালে জন্মাষ্টমীর আলোচনা সভা ও রাতে মহাভিষেক অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন ইসকন প্রতিষ্টাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৭তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা উৎসব পালিত হবে। এ উপলক্ষে মহাভিষেক, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

কিউএনবি/অনিমা/ ০৬.০৯.২০২৩/রাত ৯.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit