বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

জয়পুরহাটে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও শোভাযাত্র অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : হিন্দু ধর্মলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাট জেলা পূজা উদযাপন পরিষদ এর আয়োজনে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় স্থানীয় কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণে হিন্দু বৈধ্য খৃষ্ট্রান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল মঙ্গল প্রদীপ জালিয়ে জন্মাষ্টমীর উদ্বোধন করেন।

এসময় আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ খান চিশতী,জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল,বিশিষ্ট সমাজ সেবক বাবু নন্দলাল পার্শী, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডঃ হৃষিকেশ চন্দ্র, সাধারণ সম্পাদকসুমন কুমার সাহা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যন অশোক ঠাকুরসহ স্থানীয় আওয়ামীলীগ ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মন্দির প্রাঙ্গন থেকে হাতি, ঘোড়া, পালকিসহ নানা সাজে সজ্জিত হয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মলম্বীর নারী পুরুষ নানা সাজে সজ্জিত হয়ে বিভিন্ন ভাবে আনন্দ প্রকাশ করেন।

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit