শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হলেন আনোয়ার হোসেন খোকন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭৫ Time View

ডেস্কনিউজঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খান খোকনকে নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

একই সঙ্গে খোকনকে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া,থাইল্যান্ড ও ফিলিপাইনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে কমিটি গঠন ও পুনর্গঠনে মতামত প্রদানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

আগে থেকেই খোকন আমেরিকা, ইউরোপ,কানাডা, আফ্রিকায় বিএনপির কমিটি গঠন ও পুনর্গঠনে মতামত প্রদানের দায়িত্বে আছেন। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনে নতুন করে দায়িত্ব দেওয়া হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন খোকন পরিবার নিয়ে এখন লন্ডনে বসবাস করেন। বহির্বিশ্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে তার নিরলস মেধা শ্রম ব্যয় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ভাবে আলোচিত হয়েছে বিধায় হাইকমান্ড এই পদোন্নতি দিয়েছেন।

কিউএনবি/নাহিদা/০৬.০৯.২০২৩/ দুপুর ১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit