বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

মিয়ানমারে বোমা হামলায় ৫ কর্মকর্তা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সীমান্তবর্তী মায়াওয়াদি এলাকা একটি সরকারি কম্পাউন্ডে বোমা হামলায় পাঁচজন সরকারি ও নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন।

২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে থাইল্যান্ড সীমান্তবর্তী শহরটিতে সামরিক বাহিনী ও জান্তা বিরোধী যোদ্ধাদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ দেখা গেছে।

সেনাবাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, রবিবার সন্ধ্যায় জেলা পুলিশ অফিস ও জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফিসসহ একটি কম্পাউন্ডে দুটি ‘ড্রপ বোমা’ পড়ে।

বিস্ফোরণের পরে কর্মকর্তারা ‘নিরাপত্তা ব্যবস্থা’ নেওয়ার সাথে সাথে আরও দুটি বোমা ফেলা হয়। এতে পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়।

নিহতদের মধ্যে একজন সামরিক কর্মকর্তা, দুই পুলিশ কর্মকর্তা এবং প্রশাসন বিভাগের দুই কর্মকর্তা রয়েছেন। এই ঘটনায় আরও ১১ জন ‘জুনিয়র এবং সিনিয়র’ পুলিশ অফিসার আহত হয়েছেন। পাঁচ জনের অবস্থা গুরুতর। 

 স্থানীয় একটি পুলিশ সূত্র নাম প্রকাশ না করার শর্তে ঘটনা এবং হতাহতের পরিসংখ্যান নিশ্চিত করেছে।

তবে কোনো সূত্র হামলায় কারা দায়ী সেটা বলেনি। 

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit