শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

এশিয়া কাপ শেষ শান্তর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে ছিলেন নাজমুল হোসেন শান্ত। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৮৯ রানের ইনিংস খেলেন। এরপর আফগানিস্তানের বিপক্ষে উপহার দেন ১০৪ রানের ঝলমলে এক ইনিংস। তবে ইনফর্ম এই ব্যাটারকে সুপার ফোর পর্বে পাচ্ছে না টাইগাররা। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ শেষ হয়ে গেছে এই টপ অর্ডার ব্যাটারের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার শান্তর এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার কথা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পরে বিসিবিও সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিষয়টি।

গত রবিবার আফগানদের বিপক্ষে সেঞ্চুরির পথে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন শান্ত। পরে এমআরআই করা হয় সেখানে। সেই এমআরআই রিপোর্টের কথা জানিয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘এমআরআই স্ক্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে আর খেলবে না।’সামনেই বিশ্বকাপ। তাই দ্রুতই দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন শান্ত।

এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত (১৯৩)। তার বদলি হিসেবে অবশ্য কারও নাম ঘোষণা হয়নি। তবে জ্বর থেকে সেরে ওঠায় লিটন ‍কুমার দাসকে এশিয়া কাপের স্কোয়াডে যুক্ত করা হয়েছে। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। তাই হয়তো শান্তর বদলি হিসেবে বাড়তি কাউকে প্রয়োজন পড়বে না।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit