বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকের তালিকায় কত নম্বরে হলান্ড, শীর্ষেই বা কে?

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (২ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে ফুলহ্যামের বিপক্ষে ৫-১ গোলে জয় পায় ম্যানচেস্টার সিটি। এর মধ্যে হ্যাটট্রিক করেন আর্লিং হলান্ড। প্রিমিয়ার লিগে এটি তার ষষ্ঠ হ্যাটট্রিক। সিটির হয়ে মাত্রই দ্বিতীয় মৌসুম শুরু করা এই স্ট্রাইকার তাতে বনে গেছেন প্রিমিয়ার লিগে অষ্টম সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিকে।

তবে এই লিগের সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক হতে হলে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে হলান্ডকে। ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক অবশ্য ম্যানসিটিরই  এক কিংবদন্তি। আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ১২ হ্যাটট্রিক নিয়ে সবার ওপরে অবস্থান করছেন।

প্রিমিয়ার লিগ যুগে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন সার্জিও অ্যাগুয়েরো। ছবি: প্রিমিয়ার লিগ

ম্যানসিটির হয়ে ১১ বছরের ক্যারিয়ারে এই ১২টি হ্যাটট্রিক করেছেন আগুয়েরো। ২০২০ সালের জানুয়ারিতে অ্যাস্টন ভিলার বিপক্ষে সবশেষ হ্যাটট্রিকটি করে তিনি ছাড়িয়ে যান ১১ হ্যাটট্রিক করা ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়েরারকে।

এই হ্যাটট্রিকের দিন অবশ্য আগুয়েরো ছাড়িয়ে যান আর্সেনালের ফরাসি কিংবদন্তি থিয়েরি অরিকে। ১৭৭ গোল নিয়ে আগুয়েরো বনে যান  প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করা বিদেশি খেলোয়াড়ে।

হ্যাটট্রিকের সংখ্যায় অ্যাগুয়েরো ও শিয়েরারের পরেই আছেন লিভারপুল কিংবদন্তি রবি ফাওলার। ৯টি হ্যাটট্রিক করেছেন তিনি। ৮টি হ্যাটট্রিক নিয়ে তার পরেই আছেন থিয়েরি অরি।
অরির সমান হ্যাটট্রিকের মালিক হ্যারি কেইন ও মাইকেল ওয়েনও। ওয়েইন রুনির হ্যাটট্রিক সংখ্যা ৭টি।

হলান্ডের সমান ৬টি হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজও। তবে তাদের সবার চেয়ে কম সময়েই এতোগুলো হ্যাটট্রিকের মালিক হয়েছেন হলান্ড। গত মৌসুমে যোগ দিয়েই সেরা দশে ঢুকে পড়েছেন তিনি। যেভাবে এগুচ্ছেন তাতে তার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক হতে না পারাটাই হবে বিস্ময়ের। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit