শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মোঃ সালাহউদ্দিন আহমেদ
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসের পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে কলেজের আবাসিক শিক্ষার্থীরা পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের ধারণা, গতকাল কোনো এক সময় গোসলে নেমে তলিয়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হয়ে থাকতে পারে। ওই কিশোরের নাম ফাইজুল মিয়া (১৬)। সে শিবপুর উপজেলার ভরতের কান্দি গ্রামের হোসেন মোল্লার ছেলে।কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা বলছে, সকালে কলেজ ক্যাম্পাসের পুকুরপাড়ের পূর্ব পাশে একজনের মরদেহ ভাসতে দেখেন শিক্ষার্থীরা।

পরে কলেজ কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া ওই কিশোরের পরিবারের বরাত দিয়ে আজকের পত্রিকাকে জানান, ওই কিশোর কলেজের শিক্ষার্থী ছিল না। সে খানিকটা মানসিক ভারসাম্যহীন ছিল এবং তার মৃগী রোগ ছিল। প্রায়ই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যেত। ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit