মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান সাবেক ভিসি আতিয়ারের সময়ে নিয়োগ-উন্নয়ন প্রকল্পে পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাবিপ্রবি ছাত্রদলের মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন। ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে ফিরল মাছের কারবার, বড় মাছের অপেক্ষায় জেলে-ব্যবসায়ীরা ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে,নতুন ভবন পেলো স্বরণীকা উচ্চ বিদ্যালয়ে জমি নিয়ে বিরোধের জেরে দেড় শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের চলমান ১৬তম আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে হলে আজ আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে।

পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আগের ম্যাচের মতো আজও টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছেন দুই ওপেনার নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজ। মিরাজ ওয়ানডে ক্যারিয়ারে এর আগে ২০১৮ সালের এশিয়া কাপে ইনিংস ওপেন করেছেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৯ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান। ৩০ বলে ২৮ আর ২৩ বলে ১৬ রানে ব্যাট করছেন নাইম শেখ ও মিরাজ।

 

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit