বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নামাজের সময় মসজিদে বন্দুক হামলা, ৭ মুসল্লি নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত হয়েছেন; গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনাতে এ ঘটনা ঘটে। শনিবার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল আরবিয়া।

কাদুনা পুলিশের মুখপাত্র মানসুর হারুনা জানান, রাজ্যের ইকারা স্থানীয় সরকারি এলাকার প্রত্যন্ত সায়া গ্রামে শুক্রবার জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হলে এ ঘটনা ঘটে।

হারুনা জানান, বন্দুকধারীর গুলিতে দুইজন গুরুত্বর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে গত তিন বছর থেকে প্রায়ই বন্দুক হামলা হচ্ছে। এছাড়া এ এলাকায় অপহরণ, হত্যাসহ সহিংসমূলক কর্মকাণ্ড ব্যাপক হারে বেড়েছে।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit