বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

ছোট বোনকে বাঁচিয়ে ট্রাকের ধাক্কায় আহত জাবি ছাত্রী সৃজনীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী ফাবিহা আফিফা সৃজনী ট্রাকের ধাক্কায় আহত হয়ে লাইফসাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ রবিবার  রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সৃজনী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০ ব্যাচ) ছাত্রী ছিলেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন। 

তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের এই খবরটি জনানো হয়েছে। আমরা এখন সেখানে যাচ্ছি।’

এর আগে গত ১ সেপ্টেম্বর বিকালে পূর্বাচল থেকে রাজধানীর ৩০০ ফুট এলাকায় যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় পড়ে যান তিনি। এরপর সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সৃজনীর সহপাঠীরা জানান, ৩০০ ফুট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার পর পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে সৃজনী পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যেতে পারেননি। ট্রাকের ধাক্কায় রাস্তা থেকে ছিটকে যান সৃজনী। এতে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হতে দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় একটি অপারেশনের মাধ্যমে সৃজনীর মাথায় স্কাল খুলে মাইনাস ৮০ ডিগ্রি তাপমাত্রায় ফ্রিজিং করা হয়। তারপরও তাকে বাঁচানো গেল না।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit