বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর

বৃষ্টিতে কাটল রাজধানীর গুমট গরম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : রাতের গুমট গরম ভাব সকালেও ছিলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতিও বাড়তে থাকে। তবে বেলা ১টার পর থেকে রাজধানীর আকাশ মেঘে ছেয়ে যায়। দেড়টার আশপাশে বিভিন্ন জায়গায় শুরু হয় ঝুম বৃষ্টি। শুক্রবার জুমার নামাজ চলাকালে শুরু হওয়া বৃষ্টি বেশ কিছুক্ষণ থাকায় নামাজ শেষে অনেকেই মসজিদেই অবস্থান করেন। এছাড়া ছুটির দিন হওয়ায় রাস্তায় সাধারণ লোকসমাগমও এবং গণপরিবহন তুলনামূলক কম দেখা গেছে।

তবে এরমধ্যেও যারা কাজে বেরিয়েছিলেন তারা বৃষ্টির কারণে কিছু ভোগান্তিতে পড়েন। বৃষ্টির সময় রাজধানীর বাংলামোটর ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নেয়া রাইট শেয়ারিংয়ে মোটরসাইকেলচালক আহমদ আলী বলেন, ছুটির দিনে এমনিতেই তেমন যাত্রী পাচ্ছি না, তারওপর বৃষ্টি। এই অবস্থায় যাত্রী পাওয়ার কোন সম্ভাবনা দেখছি না।

আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি পূর্বাভাস আগেই দিয়েছিলো আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (৩১ আগস্ট) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত সন্ধ্যা ৬টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

পূর্বাভাসের সিনপটিক অবস্থায় বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়; রাজশাহী ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
তাপপ্রবাহের বার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারি, কুড়িগ্রাম, ফেনী, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা,  কুষ্টিয়া জেলারসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit