মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সদরঘাটে প্রবেশে ১০ টাকা নেওয়া বন্ধে হাইকোর্টের রুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় ১০ টাকা ফি নেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ শওকত আলী চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

নৌপরিবহন সচিব, স্থানীয় সরকার সচিব, বিআইডব্লিউটি-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোকছেদ আলী ও সারোয়ার আলম।

বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মোকছেদ আলী বলেন, সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় শিশু, বৃদ্ধ, ছাত্রসহ সব শ্রেণির নাগরিকদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হয়।

তিনি আরও বলেন, যেহেতু বিমানবন্দর, রেলস্টেশন  এবং বাস টার্মিনালে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না। সেহেতু আমরা মনে করি, এটা একটা নীরব চাঁদাবাজি।

এ কারণে সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশের সময় ১০ টাকা এন্ট্রি ফি নেওয়া বন্ধে কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়।

গত ২৫ জুন সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় ১০ টাকা ফি নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী জাহাঙ্গীর হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit