সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

খাদ্যবান্ধব কর্মসূচীর চাল চুরির চেষ্টা, গ্রেফতার ২ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৪৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল চুরির চেষ্টায় সময় দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।   
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার চাড়ুবানু গ্রামের মো.আবদুল হকের ছেলে ইসমাইল (৩৫) একই গ্রামের মো.মোস্তফার ছেলে মো. এরশাদ সিকদার (৩০)।  
  
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে।  এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের এওজবালিয়া পূর্ব চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।  
স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার মিজানের যোগসাজশে বুধবার গভীর রাতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ১৫টাকার খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বস্তা থেকে সরিয়ে আত্মসাতের চেষ্টা চালায় এরশাদ ও শিকদার নামে দুই শ্রমিক। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশে দেয়।
এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, গ্রেফতারকৃতরা ডিলার মিজানের কর্মচারি। ডিলার মিজান চাল বিতরণের সময়ও ওজনে ৫ কেজি করে চাল কম দেয়। তাকে জিজ্ঞাসা করলে সে জানায় গোডাউন থেকে চাল কম দেওয়া হয়।     
এ বিষয়ে জানতে ডিলার মিজানুর রহমান অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,গতকাল আমি খাদ্যবান্ধব কর্মসূচীর ৫৪৬ বস্তা চাল উত্তোলন করি।  ওই চাল আমার কাছে এখনো মজুদ রয়েছে।  একটি পক্ষ আমার সাথে পূর্ব শক্রতার জের ধরে আমার ডিলারশিপ ছিনিয়ে নেওয়ার জন্য এ ষড়যন্ত্র করছে।  
 সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,এ ঘটনায় গ্রেফতার দুই আসামিসহ ডিলার মিজানের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে।  ওই মামলায় গ্রেফতারকৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২১ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit