শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

চৌগাছায় জাপানের জাতীয় ফল পার্সিমন চাষ

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৫১৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাপানের জাতীয় ফল পার্সিমন চাষ সফলতা পেয়েছেন কৃষক জুলফিকার আলী। তিনি ৫ কাঠা জমিতে জাপানের জাতীয় ফল পার্সিমন চাষ করে সফল হয়েছেন। উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামের বাসিন্দা চাষী জুলফিকার আলী।

এ ফল ক্ষেতের পাশ দিয়ে কেউ হেটে গেলে মনে হবে গাছে ধরে আছে আপেল কিংবা গাব। কিন্তু নিকটে গেলে বোঝা যাবে এই দুটোর কোনটিই নয়, এটা অন্য ফল। বাংলাদেশের মাটিতে এখন চাষা হচ্ছে জাপানেরজাতীয় ফল পার্সিমন। উপজেলার হিজলী গ্রামের চাষী জুলফিকার আলী তার ৫ কাঠা জমিতে জাপানের জাতীয় ফল পার্সিমন চাষ করেছেন। ৭ বছর পর এবারই প্রথম ফল ধরেছে। তার ক্ষেতে থুকায় থুকায় ঝুলে থাকা এ নতুন ফল দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন অনেক মানুষ আসছেন। কৃষি উপজেলা কৃষি বিভাগের তথ্য কর্মকর্তারা রাশেদুল ইসলাম বলেন, তারা নানাভাবে জুলফিকার আলীকে পরামর্শদিচ্ছেন।

তথ্য অনুসন্ধানে জানা যায়, দ্বিতীয় মহাযুদ্ধে জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় প্রায় দুই লাখ অধিবাসী –অধ্যুষিত নগরটি ধ্বংসস্তুপে পরিণত হয়। কিছুদিনের মধ্যেই সেই বিরানভূমিতে যে উদ্ভিদ আবারো কুঁড়ি ফুটিয়ে পুনরায় জীবনের সূচনা করেছিল, সেটি ছিল পার্সিমন-বর্তমান জাপানের জাতীয় ফল। পার্সিমন ভিটামিন, আয়রণসহ নানা পুষ্টিগুণে ভরপুর খুব মিষ্টি এবং রসাল একটি ফল।

চাষী জুলফিকার আলী জানান, সাত বছর আগে নাটোর জেলা হর্টিকালচার থেকে ৩০টি পার্সিমনের চারা কিনে এনে পাঁচ কাঠা জমিতে লাগান। সাত বছর ধরে পরিচর্যা করে ২০২৩ সালে গাছে ফল এসেছে। ফলটি দেখতে যেমন সুন্দর খেতে ও বেশ সুস্বাদু। তিনি এ গাছ থেকে ইতি মধ্যে চারা তৈরী করে বিক্রি শুরু করেছেন। এলাকার অনেক কৃষক এ ফল চাষে এগিয়ে আসছেন। ফলটি দেখতে অনেকটা আমাদের দেশের টমেটো ও গাবের মতো। গায়ের রং কমলা ও হলুদ রঙের মিশ্রণে দারুণ এ ফল প্রত্যেটি গাছের ডালে-ডালে থুকায়-থুকায় ধরে ঝুলছে। দেখলে চোখ ফেরানো যায় না। ওজনে কেজিতে ৬/৭ টি ফল হয়। ফলটি কাটলে ভিতরে পাকা টমেটার মতোই দেখতে। ফলটির ভেতরে বীজ নেই বললেই চলে। এ ফলটি পরিপূর্ন ভাবে পাকলে বাকলও খেতে দারুণ সুস্বাদু।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা চাঁদ আলী বলেন, জুলফিকার আলীর বন উন্নয়ন নামে একটি নার্সারী রয়েছে। তিনি বিভিন্ন দেশের উন্নত জাতের নতুন ফলের চারা, বীজ ও গাছ সংগ্রহ করে প্রথমে নার্সারীতে মাদার গাছ তৈরী করেন। পরে সেই মাদার গাছ থেকে চারা উৎপাদন করে নিজে নতুন জাতের আবাদ করেন ও চারা বিক্রি করে থাকেন। জাপানের জাতীয় ফল পার্সিমন তেমনই একটি নতুন জাতের ফল। আমাদের এলাকায় এটা একে বারেই প্রথম চাষ হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন বলেন, আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে নতুন জাতের ফলে চাষ করা চাষিদের সব সময় পাশে থেকে পরামর্শ দিয়ে থাকি। জাপানের জাতীয় ফল পার্সিমন চাষী জুলফিকারকেও সব সময় বিভিন্ন পদ্ধিতি ও পরামর্শ দিয়ে আসছি।

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit