সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পথ পাঠাগারের মেধা অন্বেষণ প্রতিযোগিতা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৬৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পথ পাঠাগারের আয়োজনে ও বিভাস প্রকাশনের সহযোগিতায় শিশু কিশোরদের মেধা বিকাশে মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের সুসং আদর্শ বিদ্যানিকেতন হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সুসং আদর্শ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুছ ছালাম।

পথ পাঠাগার এর সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও রাজেশ গৌড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কবি লোকান্ত শাওন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সুসং আদর্শ বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক আব্দুর রহিম, রাজেশ দাস, জুলেখা খাতুন প্রমুখ।

প্রতিযোগিতা পুর্ব আলোচনায় ঝুমা তালুকদার বলেন, পথ পাঠাগার দীর্ঘদিন যাবত শিশু কিশোরদের নিয়ে কাজ করছে। পথ পাঠাগারের আজকের এই উদ্যেগ সত্যিই প্রশংসনীয়। এ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু জানাতে ও শিখাতে পারবে। আমি পথ পাঠাগারের সকল অনুষ্ঠানে থেকে সার্বিক সহায়তা করতে চাই। আলোচনা শেষে, ষষ্ঠ থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা পরিচালনা করেন পথ পাঠাগারের সহ:সভাপতি জিয়াউল হক শুভ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit