বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

চৌগাছা পরিবার হুইল চেয়ার দিলো পঙ্গু আলালকে

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৮৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের সদর উপজেলার জগহাটি গ্রামের অসহায় পঙ্গু আলাল মল্লিক (৪৫)কে হুইল চেয়ার দিলো ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন। আলাল মল্লিক যশোরের সদর উপজেলার চুড়ামনকাটিইউনিয়নের জগহাটি গ্রামের বাসিন্দা। বুধবার (৩০ আগষ্ট) বিকালে ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্রতিবন্ধীর বাড়ীতে পৌঁছিয়ে দেন এই হুইল চেয়ার। হুইল চেয়ার পেয়ে পঙ্গু আলাল মল্লিক খুব খুশি হন।

জানা যায়, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের আলাল মল্লিকের পায়ে ঘা হলে পা কেটে বাদ দিতে হয়।আলাল মল্লিক পেশায় এক জন দিন মজুর। কাজ করে কোন রকমে সংসার চলে। হুইল চেয়ার কেনার সামর্থ নেই তার। এ খবর পেয়ে ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন “জগহাটি যুব উন্নয়ন ক্রীড়া সংঘ” এরমাধ্যমে তার চলাফেরার সুবির্ধাতে একটি হুইল চেয়ার দেন।

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি প্রবাসী বকতিয়ার হোসেন বলেন, এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে চলা শুরু করেছি। দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit