শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

মনিরামপুরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু,শোকের ছায়া

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৬২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর পৌরশহরের দারুল উলুম ইলাহিবক্স(কওমি) মাদ্রাসার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অহিদুজ্জামান সাদ (১১) নামের শিক্ষার্থীর অবশেষে মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাদ মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের টেংরামারি গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কালামের একমাত্র ছেলে। শাদের অকাল মৃত্যুর খবরে মাদ্রাসাসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদ্রাসার মুহতামিম মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিন জানান, নজরানা শাখার শিক্ষার্থী অহিদুজ্জামান শাদ মঙ্গলবার দুপুরের পর সবার অজান্তে তৃতীয়তলা থেকে চতুর্থ তলার ছাদে উঠার সময় সিড়িকক্ষের ফাকাস্থান থেকে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়। এ সময় তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসার পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার রাহজারবাগ পুলিশ লাইন্সের পাশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শাদের মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় জানাজা নামাজ শেষে মনিরামপুরের টেংরামারি গ্রামের পারিবারিক কবরস্থানে শাদের মরদেহ দাফন করা হয়। খবর পেয়ে বুধবার বিকেলে সহকারি পুলিশ সুপার আশেক মামুন সুজা, থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান মাদ্রাসা পরিদর্শন করেন। ওসি জানান, কোন অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit