রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয় বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর এনসিপির ইফতার মাহফিলে নানা শ্রেণী পেশার মানুষের ঢল খামেনি বেঁচে আছেন, শিগগিরই বক্তব্য দেবেন আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প খামেনি কেন গুরুত্বপূর্ণ?

সুপ্রিম কোর্টে মেডিয়েশন সেন্টার উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : সুপ্রিম কোর্টে মেডিয়েশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এ নতুন বিকল্প বিচার ব্যবস্থার উদ্বোধন করেন। এ ছাড়া সুপ্রিম কোর্ট উদ্ভাবিত কোর্ট প্রযুক্তি এবং ডিএমএস বা ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, অ্যাটর্নি

জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দারসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি একটি গতিশীল বিচার ব্যবস্থা গঠন করার লক্ষ্য জ্ঞাপন করেন এবং তা বাস্তবায়নে তার নেয়া উদ্যোগ তুলে ধরেন।

নতুন মেডিয়েশন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মামলাজট কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান বিচারপতি।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৩,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit