সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

শিশুর চোখে সাইকেলের স্পোক, এরপর যা ঘটল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার রাত। খেলতে খেলতে দুর্ঘটনাবশত ডান চোখে বাইসাইকেলের স্পোক ঢুকে যাওয়া ২ বছর বয়সী এক শিশুকে নিয়ে তার পরিবার এলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। বাইসাইকেলের স্পোকটি প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা এবং ১ দশমিক ৫ মিলিমিটার চওড়া।

শুক্রবার। কাউকে কিছু না জানিয়ে রোগীর পরিবার রোগীসহ হাসপাতাল থেকে হঠাৎ পালিয়ে যায় ও বিভিন্ন জায়গা ঘুরে আবার সে রাতেই ফের ঢামেকে এসে ভর্তি হয়।

শনিবার সকাল। শিশুটিকে সারিয়ে তুলতে ঢামেকের নিউরোসার্জন অধ্যাপক ফজলে এলাহি মিলাদের সহায়তায়, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক মোশতাক আহমেদের নেতৃত্বে একদল চৌকস তরুণ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর দল ওপথালমোলজির অপারেশন থিয়েটারে জটিল এক অস্ত্রোপচারে নামে এবং কোনোরকম জটিলতা ছাড়াই তা সফলভাবে সম্পন্ন করে।

অবশেষে, মস্তিষ্ক এবং চোখের কোনোরকম ক্ষতি ছাড়াই অস্ত্রোপচারটি সম্ভব হওয়ায় শিশুটির পরিবার সন্তুোষ প্রকাশ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চৌকস চিকিৎসাদলের এমনই একটি সাফল্যের গল্প প্রকাশ পেল ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস)-এর ভেরিফায়েড ফেসবুক পেজে।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৩,/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit