মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিশুকে হারানো পুতুল ফিরিয়ে দিতে ১০ হাজার কিমি পাড়ি দিলেন পাইলট!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, পরিবারের সঙ্গে ইন্দোনেশিয়া ভ্রমণে গিয়ে পছন্দের পুতুল হারিয়ে ফেলেন রুডি। বাড়িতে এসে অনেক খোঁজাখুঁজি করেও পুতুলটি পাওয়া যায়নি। পরে তার মা-বাবার মনে পড়ে তারা ইন্দোনেশিয়া থেকে টেক্সাসে ফেরার সময় টোকিও বিমানবন্দরে সর্বশেষ পুতুলটি দেখেছিল।

এ বিষয়ে ভ্যালেনটিনার বাবা রুডি ডমিনগুজ বলেন, তিন-চার বছর ধরে ‘ব্রিটিস’ আমাদের সঙ্গে রয়েছে। পুতুলটি হারিয়ে আমার মেয়েকে কষ্ট পেতে দেখে আমারও খুব মন খারাপ হয়েছিল।

এরপর পুতুলটি পাওয়ার আশায় ফেসবুকে একটি পোস্ট করেন ভ্যালেনটিনার মা-বাবা। তাদের এই পোস্ট দেখে আমেরিকান এয়ারলাইনসের পাইলট জেমস ড্যানেন পোস্টটি টোকিওর হানেদা বিমানবন্দরে তুর্কি এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তিনি সেখান থেকে পুতুলটি সংগ্রহ করে ভ্যালেনটিনাকে ফেরত দেন।

 
গত ২১ আগস্ট জেমস ড্যানেন প্রায় ১০ হাজার মাইল পাড়ি দিয়ে ভ্যালেনটিনার হাতে পুতুলটি তুলে দেন এবং খুশিমনে ফিরে যান। পাইলট ড্যানেন বলেন, ‘আমি এ রকমই। আমি মানুষকে সাহায্য করতে পছন্দ করি। কারো ভালোর জন্য কোনো কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে।’
 
এ বিষয়ে ভ্যালেনটিনা বলে, ‘ব্রিটিস’ আমার জন্য অনেক কিছু। সে আমার সবচেয়ে ভালো বন্ধু আর আমাকে অনেক বেশি খুশি করে। যখন ও হারিয়ে গিয়েছিল, আমার খুব মন খারাপ হয়েছিল। এদিকে পুতুল ফেরত পাওয়ায় পাইলট জেমস ড্যাননকে ধন্যবাদ জানায় ভ্যালেনটিনার পরিবার।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit