বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন? সিআইএর গোপন স্থাপনায় ইরানি হামলায় রুশ সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ছাত্রদের সমর্থন করে সমালোচিত, কড়া জবাব দিলেন অরিজিৎ শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন যুক্তরাজ্যের প্রথম ‘এআই’ মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এমপি জেনেরিক ওষুধে ২০২৮ সালে ১০০ ও পরে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের সৌদি-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পরমাণু চুক্তি, এরপর কি ঘটবে? দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের

চৌগাছায় সাজাপ্রাপ্ত আসামি আটক

এম,এ, রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৩৬ Time View

এম,এ, রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় স্ত্রীর দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামি আবুল বাশার (৪০) কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার জগদিশপুর ইউনিয়নের স্বর্পরাজ পুর গ্রামের গহর আলীর ছেলে। তার বিরুদ্ধে প্রথম স্ত্রী জলি খাতুন ২০২১ সালে যশোর পারিবারিক আদালতে মামলা দায়ের করেন। সোমবার (২৮ আগস্ট) বিকেলে পৌর শহরের ব্রীজ ঘাট এলাকার প্রথম স্ত্রীর বাসা থেকে তাকে আটক করেন চৌগাছা থানার এস আই আশিকুর রহমান আশিক।

চৌগাছা থানার পুলিশের উপ-পরিদর্শক আশিকুর রহমান জানান, আবুল বাশার তার প্রথম স্ত্রী ও সন্তানদের রেখে দ্বিতীয় বিবাহ করে। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শহরের উপজেলা পড়ায় ভাড়া বাসায় বসবাস করছিল। প্রথম স্ত্রী ওসন্তানদের খোঁজ-খবর ও খরচ না দেওয়ার অভিযোগে প্রথম স্ত্রী জলি খাতুন তার বিরুদ্ধে যশোর পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করেন। সে মামলায় আবুল বাশারের সাজা দেয় আদালত। এর পর থেকে সে পালাতক ছিল।

উল্লেখ্য আবুল বাশার উপজেলার জগদিশপুর ইউনিয়নের স্বর্পরাজ পুর গ্রামের আলোচিত মাদরাসা ছাত্র মারুফ হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। চৌগাছা থানার ডিউটি অফিসার জারফিন খাতুন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে মঙ্গলবার বিচারিক আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit