রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে এখনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি লিবিয়া। ফলে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় তার বৈঠককে কেন্দ্র করে লিবিয়াজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। ওই বৈঠককে দুই দেশের সম্পর্ক স্থাপনের ঐতিহাসিক প্রথম ধাপ বলে বর্ণনা করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।

ইসরাইল তেলসমৃদ্ধ লিবিয়ার মতো আরও কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। দুই জনের আলোচনার খবর প্রকাশ হওয়ার পর মাঙ্গুশকে বরখাস্ত করে কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন লিবীয় প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দ্বইবা।

এ ঘটনায় ইসরাইলি মন্ত্রী কোহেন বলেছেন, গত সপ্তাহে রোমে শীর্ষ সম্মেলনের ফাঁকে মাঙ্গুশের সঙ্গে দেখা করেছিলেন তিনি। দুই দেশের সম্পর্কের একটা বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, কৃষি, মানবিক সমস্যা, পানির ব্যবস্থাপনা এবং কবরস্থান সংস্কারসহ লিবিয়ায় ইহুদি ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন তারা দুই জন।

এ ঘটনায় লিবিয়ার তিনটি প্রদেশের প্রতিনিধিত্বকারী প্রেসিডেন্ট কাউন্সিল বলছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাটা পুরোপুরি বেআইনি; যা ত্রিপোলির নীতির সঙ্গে সাংঘর্ষিক। বৈঠকের খবর ছড়িয়ে পড়ায় রাজধানী ত্রিপোলি ও অন্যান্য কয়েকটি শহরে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। রাস্তা অবরোধ, টায়ার পোড়ানো এবং ফিলিস্তিনি পতাকা উচিয়ে সমর্থন জানান আন্দোলনকারীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit