মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

উন্নয়ন তরান্নিত করতে নৌকায় ভোট দিন, এমপি বকুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৪১৬ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং লালপুর – বাগাতিপাড়া এলাকার উন্নয়ন তরান্নিত করতে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। সোমবার  (২৮ আগস্ট ২০২৩ ) বিকেলে উপজেলার বেরিড়িলাবাড়ী মাদ্রাসা  মাঠ প্রাঙ্গণে  দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহাফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। 

এ সময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ ও ২১ আগষ্টে নিহত সকল শহীদদের গভীর শ্রোদ্ধাভরে স্মরণ করে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন লালপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) উজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আ.স.ম মাহামুদুল হক মুকুল,যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম -সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, অর্জুনপুর- বড়মহাটি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম,লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(একাংশ) তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।

আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit