শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত, বড় ধাক্কা খেল ভারতের ৮ আইটি কোম্পানি জাপানের রাজকন্যাকে সিংহাসনে বসানোর দাবি কেন জোরদার হচ্ছে? রেকর্ডগড়া মিশন শেষে ফিরলো ইউএসএস লিংকন, সান দিয়েগো উপকূলে আবেগঘন মুহূর্ত মেক্সিকোর কারাগারে দাঙ্গায় নিহত ১০ জিন থেরাপি দিয়ে অন্ধদের দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব: গবেষণা মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প

সিলেট জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৫৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর স্মরণে আগামী (১ সেপ্টেম্বর) শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফলের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) ২টায় এমসি কলেজস্থ কলাভবনের কনফারেন্স রুমে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় প্রস্তুতি সভায় সিলেট জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা, কলেজ শাখার সভাপতি/সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।

এসময় সিলেট থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী নিয়ে ছাত্রসমাবেশে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ব্যাপারে সার্বিক প্রস্তুতি নিতে দায়িত্বশীল নেতাকর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও ছাত্র সমাবেশের সংবাদ যাতে শিক্ষার্থীদের নিকট যথাযথভাবে পৌছায় সেজন্য প্রত্যেক উপজেলায় মাইকিং, স্কুল, কলেজ, মাদ্রাসায় লিফলেট বিতরণ এবং প্রচার মিছিল করার নির্দেশ দেয়া হয়। প্রস্তুতি সভা শেষে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট এমসি কলেজ ও সরকারি কলেজ শাখার উদ্যোগে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এক বিশাল প্রচার মিছিল বের করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit