শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের চেষ্টা জোরদার হবে আশা বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমরা আশা করি জাপান রোহিঙ্গা সংকট সমাধানে প্রচেষ্টা আরও জোরদার করবে।’শনিবার (২৬ আগস্ট) প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউটের (পিএআরআই) আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে জাপান দূতাবাসে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপান অবশ্যই সম্মিলিতভাবে কাজ করবে এবং উভয় দেশ ও তাদের জনগণের জন্য পারস্পরিক কল্যাণকর ভবিষ্যৎ অর্জনের যাত্রায় এক থাকবে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে বর্তমানে শুধু একটি জিটুজি (সরকার-থেকে-সরকার) অংশীদারিত্ব রয়েছে। তিনি বলেন, ‘এটি প্রতিদিনই বাড়ছে এবং বর্তমানে এর মধ্যে সিটুসি (দেশ থেকে দেশে), পিটুপি (জনগণ থেকে জনগণ) এবং বিটুবি (ব্যবসা-থেকে-ব্যবসায়) সম্পর্ক অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে পিটুপি অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

পিএআরআই প্যান-এশিয়া অঞ্চলের পরিবর্তিত ভূ-রাজনৈতিক বাস্তবতাকে বিশেষ গুরুত্ব দিয়ে আর্থ-সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক স্বার্থ এবং দ্বিপক্ষীয় পাশাপাশি বহুপক্ষীয় কূটনৈতিক বিষয়গুলোর সম্পূর্ণ ধারার উপর বহু-স্টেকহোল্ডার গবেষণা ও বিশ্লেষণমূলক কাজ করে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit