রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

মোমো এবং ডাম্পলিং কি একই খাবার ভাবছেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৪৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মোমো এবং ডাম্পলিং খেতে প্রায় একই হলেও এদের মধ্যে কয়েকটি পার্থক্য বিদ্যমান। যেহতু পার্থক্য বিদ্যমান সেহতু এদেরকে আর একই খাবার বলা যাচ্ছে না। জেনে নেয়া যাক কোনগুলো সেই সূক্ষ্ম পার্থক্য, যার জন্য ভিন্ন মোমো এবং ডাম্পলিং।

উৎপত্তি

মোমো হলো হিমালয় অঞ্চলের খাবার। মূলত তিব্বতেই এর সূচনা এরপর নেপাল ও পার্শ্ববর্তী দেশগুলোতে বিস্তৃত এবং বিখ্যাত হয়। অন্যদিকে ডাম্পলিং হলো চায়নিজ কুইজিন। চীনে উৎপত্তি হয়ে এটি এখন ইউরোপ- আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে।

 
আবরণ
উভয় খাবারের আবরণ ময়দার তৈরি হলেও ময়দার ঘনত্বে বা পুরুত্বে পার্থক্য রাখা হয়। যেমন – মোমোর আবরণ ভারী হয় যেন মুখে নিলে চিবিয়ে স্বাদ গ্রহণ করা যায়। কিন্তু ডাম্পলিংয়ের আবরণ পাতলা এবং হালকা টেক্সচারের। মোমোর আবরণ শুধু ময়দার হয়ে থাকলেও ডাম্পলিংয়ের আবরণ তৈরিতে যেকোনো শস্যগুড়া এমনকি আলুও ব্যবহার করা হয়।
 
পুর (ফিলিং)
ডাম্পলিং রকমারি পুর দিয়ে তৈরি করা হয়। যেমন মাংস, সামুদ্রিক মাছ, টফু এবং বিভিন্ন শাকসবজি। অন্যদিকে, মোমো ঐতিহ্যগতভাবে মাংসভিত্তিক পুরে সীমাবদ্ধ থাকে। তবে নিরামিষ কিংবা চিজ দিয়ে পরিবেশনও এখন প্রচলিত।
 
ব্যবহৃত মসলা
ডাম্পলিংয়ে প্রায়শই সয়া সস, আদা, রসুন এবং তিলের তেলের মতো উপাদান ব্যবহার করা হয়, যা চীনা স্বাদকে পরিপূর্ণ করে। বিপরীতে, মোমোতে হিমালিয়ান মশলা যেমন জিরা, ধনে, হলুদ এবং স্থানীয় কিছু হার্বস ব্যবহার করা হয়।
 
ডিপিং সস
মোমোর সঙ্গে সাধারণত মশলাদার টমেটো চাটনি, পুদিনার চাটনি বা ট্যাঞ্জি দইয়ের সস দেয়া হয়। অন্যদিকে, ডাম্পলিং সাধারণত সয়া-ভিত্তিক সস, ভিনেগার, মরিচের তেল দিয়ে পরিবেশন করা হয়।
 
আকৃতি
মোমো বেশিরভাগ সময়ই গোলাকার কিন্ত ডাম্পলিং হয় চ্যাপ্টা আকৃতির। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit