শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম

মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকার লুটপাট চালাচ্ছে: ফয়জুল করীম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : চরমোনাই পীর ফয়জুল করীম বলেছেন, দেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যাপক লুটপাট চালাচ্ছে আওয়ামী লীগ সরকার। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ সময় পার করছে। শনিবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি জামিয়া হাসিমিয়া ইমদাদুল উলুম রসুলপুর মাদ্রাসায় তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশে প্রহসনের নির্বাচন আর হতে দেওয়া হবেনা। শেখ মজিবর রহমানের বাকশাল স্বপ্ন তার কন্যা পূরণ করতে চাচ্ছে। এ স্বপ্ন এ দেশের জনগণ কখনোই হতে দিবে না। জাতীয় সরকারের মাধ্যমে আগামী নির্বাচন করার দাবি জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি ইমদাদুল্লাহ হাশেমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ আমিন উদ্দিন, রূপগঞ্জ থানা ইসলামি আন্দোলনের উপদেষ্টা সৈয়দ আহমেদ, মোজাফফর, হাবিবুর রহমান জিহাদি, কাজি কামরুজ্জামান, কাজী শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম খোকন, মাওলানা শাহজাহান আল হাবিব প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit