বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

আরও কয়েকদিন হাসপাতালে থাকবেন বেগম জিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। কিডনি জটিলতা পুরোপুরি সমাধান না হলেও নিয়ন্ত্রণে। তবে হাসপাতালে আরও কিছুদিন তাকে পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকরা।

আজ শনিবার (২৬ আগস্ট) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে, তিনি কবে বাসায় ফিরবেন তা চিকিৎসকরা বলতে পারছেন না। তিনি আরও বলেন, তিনি (খালেদা জিয়া) দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। যে কারণে গত কয়েক বছর নিয়মিত বিরতিতে প্রায়ই তাকে হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে।

জানা গেছে, হাসপাতালে ভর্তির সময় তার শরীরে জ্বর ও কিডনি জটিলতা ছিল, বর্তমানে জ্বর নেই। আর কিডনির সমস্যাও ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ডায়াবেটিসসহ অন্যান্য রোগগুলো নিয়ন্ত্রণে রয়েছে। তবে, বয়সের বিবেচনায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেকোনো সময় অবনতির শঙ্কা থাকে।

ফলে, আরও কিছুদিন তাকে হাসপাতালে রাখার সিদ্ধান্ত রয়েছে। সেটা যেকোনো সময় পরিবর্তনও হতে পারে। উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। এর আগে, গত ১০ জুন মধ্যরাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে ২৪ জুন বাসায় ফেরেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/সন্থ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit