মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

জনগণের আস্থায় পরিণত হয়েছে সিআইডি: আইজিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জনগণের আস্থা ও ভালবাসার প্রতীকে পরিণত হয়েছে বলে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার (২৩ আগস্ট) রাজধানীর মালিবাগস্থ সিআইডির কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধাণ অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি সিআইডির গত এক বছরের অর্জন নিয়ে প্রকাশিত ‘স্মার্ট ইনভেষ্টিগেশনে সিআইডি’ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশে সুপার আজাদ রহমান।

আইজিপি বলেন, ইতোমধ্যে সিআইডি সরকারের বিভিন্ন ইউনিটসহ সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সিআইডিতে সাইবার মনিটরিং সেল, মানব পাচার মনিটরিং সেল, প্রসিকিউশন সেলসহ নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে যা প্রশংসনীয়।

সংবাদ বিজ্ঞপ্তিকে বলা হয়, মতবিনিময় সভায় আইজিপি গ্রুপ ভিত্তিক তদন্ত কার্যক্রম, কেইস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ফরোয়ার্ড ডায়েরি মেইনটেইন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও মাদক ব্যসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, ফিনান্সিয়াল ক্রাইম প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, সাইবার ক্রাইম দমন এবং ক্রিমিনাল ইন্টেলিজেন্স সংগ্রহে সিআইডিকে আরও গতিশীল ভূমিকা পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

এসময় সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া তার বক্তেব্য অপরাধ দমনে চলমান কার্যক্রমের ওপর আলোকপাত করেন। তিনি সিআইডির আধুনিকায়নে বিভিন্ন চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন এবং আইজিপি মহোদয়ের সহযোগিতা কামনা করেন। এছাড়াও দক্ষতা উন্নয়নে দেশে বিদেশে সাইবার এবং ফরেনসিক প্রশিক্ষণ গ্রহণ ও গবেষণা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবি প্রধান মো. মনিরুল ইসলাম, সিআইডির ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) কুসুম দেওয়ান, ডিআইজি (এইচআরএম) মো. মাইনুল হাসান ও বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৩,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit