রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বিজয়নগরে ২৪ ঘন্টায় তিনজনের লাশ উদ্ধার 

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১১১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিজয়নগর উপজেলার বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কারনে গত ২৪ ঘন্টায় তিন জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে।২১ আগস্ট দিবাগত রাতে চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের বাদল সাহার স্ত্রী সুচিত্রা সাহা (২৮) নিজ ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। অপর দিকে পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মোঃ কালাম মিয়া (৪৫) সকালবেলা পরিবারের সাথে রাগারাগি করে বিষপান করার পরে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

উপজেলার হরষপুর ইউনিয়নের শিশাউড়া জালালপুর গ্রামের এক পুকুর থেকে একটি অজ্ঞাত লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দিলে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন। পরে বিজয়নগর থানা পুলিশের চেষ্টায় লাশ সনাক্ত করে জানতে পারে লাশের বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার  কালাপুর মাজদিহি এলাকার মৃত জয়নাল আবেদীন এর ছেলে হোসেন মিয়া (৫০)। 
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, পৃথক ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারন জানা যাবে।

 

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৩,/রাত ১০:২৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit