বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয

শিশুদের পাঠাভ্যাসে দুর্গাপুরে বিনামুল্যে বই বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২১৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সময় প্রকাশনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী নেত্রকোণা চ্যাপ্টার ও জলসিঁড়ি পাঠকেন্দ্রের সহায়তায় সাহিত্যপাঠে শিশুদের মনোনিবেশ ও আত্মজাগরণে দু‘দিনব্যাপি বিনামুল্যে বই বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়।

এসময় বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরভি মান্দা, সহকারি শিক্ষিকা জুই মানকিন, জলসিঁড়ি পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ সাহা, একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান আনসারি, শিক্ষক সংগঠক মো. সেলিম, বিদ্যুৎ পন্ডিত, সংবাদকর্মী নুর আলম উপস্থিত ছিলেন। নেত্রকোণা সদর ও দুর্গাপুর উপজেলায় দশটি স্কুলে ডা. লুৎফর রহমানের লেখা উন্নত জীবন এবং মুক্তিযুদ্দ বিষয়ক পাঁচশত বই বিতরণ করা হবে। পরবর্তিতে পাঠ প্রতিক্রিয়া মূল্যায়ন করে সেরা বিশজন পাঠককে পুরস্কৃত করা হবে।

জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন, নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে ২০১২ সালে স্থাপিত হয় অলাভজনক ও স্বেচ্ছাব্রতী প্রতিষ্ঠান জলসিঁড়ি পাঠকেন্দ্র। নেত্রকোণা সদর, দুর্গাপুর, পুর্বধলা, বারহাট্টা, মোহনগঞ্জ, কেন্দুয়া ও ময়মনসিংহ সদরে শিশুবান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, শিশুদের আত্মজাগরণ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে নিরলস কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে এর পরিধি বিস্তারে সকল সাহিত্য প্রেমিদের সহায়তা চেয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit