সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

প্রাইভেটকার ব্যাক দিতে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১১০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে প্রাইভেটকার ব্যাক দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তার নাম কাজী আবদুল কুদ্দুস (৬৬)।  তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার নিলসাই গ্রামের কাজী মিন্নাত আলীর ছেলে এবং পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) ছিলেন। সোমবার (২১ আগস্ট) সকালের দিকে কুমিল্লার নিলসাই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  এর আগে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী টু বজরা রেলপথের গণিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গণিপুর এলাকার চৌমুহনী টু বজরা রেলপথ সড়ক সংলগ্ন গণিপুর এলাকায় নিজের বাসা ছিল নিহত সাবেক পুলিশ কর্মকর্তা কুদ্দুসের । তিনি দ্বিতীয় স্ত্রীর সাথে সেখানে বসবাস করতেন। গতকাল সন্ধ্যার দিকে তিনি বাসা থেকে নিজে প্রাইভেটকার ব্যাক দিয়ে বের হচ্ছিলেন। তখন অসাবধানতাবশত প্রাইভেটকারটি গণিপুর এলাকার চৌমুহনী টু বজরা রেললাইনে উঠে যায়। এতে আটকা পড়ে প্রাইভেটকার। এ সময় ঢাকা স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেন ধাক্কা দিলে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।  চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।      

     

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit