শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

নরসিংদীর মেহেরপাড়ায়  বয়স্ক, বিধবা ও প্রতিবিন্ধী ভাতা ভোগীদের মাঝে বই বিতরণ

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৮২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : জাতীয় শোক দিবস (১৫ আগষ্ট) উপলক্ষ্যে আজ দুপুরে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের তিন শতাধিক বয়স্ক, বিধবা ও প্রতিবিন্ধী ভাতা ভোগীদের মাঝে বই বিতরণ করা হয়েছে ।

মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আজাহার অমিত প্রান্তের সভাপতিত্বে ভাতাভোগীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ  আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি আলহাজ কামরুল আশরাফ খান পোটন।অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার।

এসময়  ভাতা ভোগী ছাড়াও অত্র ইউনিয়ন পরিষদের সচিব মনির হোসেন, ইউপি প্যানেল চেয়ারম্যান দানিছুর রহমান দানা, ইউপি সদস্য আতাউর রহমান প্রধান, ইউপি সদস্য সেলিম মিয়া, ইউপি সদস্য তাহের আলী, ইউপি সদস্য মো. তুহিন মিয়া, ইউপি সদস্য নিতিশ চন্দ্র বণিক, আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত সুজিত, যুবলীগ নেতা ফিরোজ আহমেদ, গিয়াস উদ্দিন গেসু, ভগিরথপুর হাজী লালমিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা বেলায়েত হোসেন বিল্লাল। পরে মেহের পাড়া ইউপি চেয়ারম্যানের উদ্যোগে মহান শোক দিবসের মাসে প্রয়াত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরন করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit