শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীর পল্লীতে স্বামী কর্তৃক স্ত্রীকে দেওয়া জমি জোর পূর্বক বিক্রি

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৭২ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউপির চৌরাইট গ্রামে মোঃ আফজাল হোসেন স্ত্রী মোছাঃ মোর্শেদা বেগম কে দেওয়া জমি জোর করে অন্য ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ। ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউপির চৌরাইট গ্রমের মোঃ আব্দুল লতিফ এর কন্যা মোছাঃ মোর্শেদা বেগম এর লিখিত অভিযোগে আলহাজ্ব মোঃ আব্দুল সাত্তার শাহ এর পুত্র মোঃ আফজাল হোসেন এর সাথে বিবাহ হওয়ার পর তার সংসারে দুটি সন্তান জন্ম গ্রহণ করেন। তার পর মোঃ আফজাল হোসেন মোছাঃ মোর্শেদা বেগম কে তালাক দেন। মোর্শেদা বেগম ফুলবাড়ী উপজেলা পৌরসভা এলাকার তেতুলিয়া গ্রামে পিতার বাড়ীতে থাকেন।

উল্লেখ্য যে, বিবাহের পর চৌরাইট এলাকার দাগ নং-১০৭৫ ও ১০৭৬ দাগে ৩১/১২/১৯৮৯ইং তারিখে ৪.১৭ একর জমি দানপত্র দলিল করে দেন। যহার দলিল নং-৬০১৭। স্বামীর সাথে তার সম্পর্কের অবনতি ঘটলে মোছাঃ মোর্শেদা বেগম পিত্রালয়ে চলে যায়। মোছাঃ মোর্শেদা বেগম পিত্রালয়ে যাওয়ার পর সুযোগ বুঝে মোঃ আফজাল হোসেন উক্ত সম্পত্তি নিজ বলে দাবী করে গত ১৫-২০ দিন আগে ১.৩২ একর জমি বিক্রিয় করেন। মোছাঃ মোর্শেদা বেগম মোঃ আফজাল হোসেনকে জমি বিক্রি করতে বাধা দিয়ে তিনি তার কথার কোন কর্ণপাত করেন নি। মোর্শেদা বেগম ১৯৯৫ ইং সালে দিনাজপুর সহকারী সাব জজ কোর্টে আব্দুস সাত্তার শাহ, পিতা মৃত আলম শাহ কে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৬০৯৫।

আদালত কর্তৃক মোর্শেদা বেগম এর পক্ষে উক্ত মামলার রায় প্রদনায় করেন। কিন্তু রায় পাওয়ার পরেও মোর্শেদা বেগম এর নামে দেওয়া জমি জোর করে বিক্রি করছেন মোঃ আফজাল হোসেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান এর নিকট ও থানায় উভয়ের মধ্যে মিমাংসার জন্য ডাকা হলেও মোঃ আফজাল হোসেন সেখানে উপস্থিত হয় নি। মোর্শেদা বেগম ন্যায় বিচারের আশায় তার দুই সন্তান নিয়ে প্রশাসনের দারে দারে ঘুরছেন।

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit