বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির গণমিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৩৯ Time View

ডেস্কনিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল শুরু হয়েছে।

শুক্রবার ঢাকাসহ সারাদেশে গণমিছিল করছে বিএনপি। বিএনপির পাশাপাশি গণমিছিল করছে সমমনা দলগুলো। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুটি মিছিল করছে বিএনপি।

বিকেল ৪টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করে। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এছাড়াও বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণমিছিলটি সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও এসে শেষ হবে।

দক্ষিণ বিএনপির গণমিছিলে যোগ দিতে বেলা ১টার পর থেকে নেতাকর্মী আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথৈ নেতাকর্মী বাড়তে থাকে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে। এ সময় খালেদা জিয়ার মুক্তির নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক অবস্থানে দেখা যায়।

কিউএনবি/নাহিদা/১৮.০৮.২০২৩/ সন্ধ্যা ৬.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit